বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাওলানা সাইফুল ইসলাম নিহত

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:১৬ এএম
বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাওলানা সাইফুল ইসলাম নিহত

বগুড়া শহরের খান্দার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফেজ মাও. সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা খান্দারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মাও. সাইফুর ইসলামের পেটে ছুরিকাঘাত করে। 

এ সময় দোকানে থাকা মোহাম্মদ আলী নামের একজন বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। 

হাফেজ মাও. সাইফুল ইসলামের অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে রাত পৌনে ৮টায় টাঙ্গাইলের এলেঙ্গায় পৌঁছলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

নিহত সাইফুল ইসলাম দীর্ঘদিন হলে ঠনঠনিয়া-খান্দার এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি নন্দীগ্রাম উপজেলায় বলে জানা গেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জমা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। তিনি বগুড়া শহর জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এএন