জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ-এ “মা ও শিশু কর্নার” এর উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, গণমাধ্যমকর্মী, সেবা প্রত্যাশীগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এই “মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন, আর শিশুরাও থাকবে সুরক্ষিত এবং আনন্দময় পরিবেশে।
উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে আগত মা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক কল্যাণ সাধন এবং সেবার গুণগতমান আরও বৃদ্ধি পাবে বলে সকলের প্রত্যাশা।
মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ নিঃসন্দেহে হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেছেন সচেতন মহল।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন