ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ বার্গার ক্লাব অ্যান্ড রেস্টুরেন্টে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।
এ সময় ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আলম টুটুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন