গোয়ালন্দে দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:৩২ পিএম
গোয়ালন্দে দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা

”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোর্ট মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টিম লিডার মো. বাছেদ, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ।

এএন