আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা

মো. আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:৩১ পিএম
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত সভায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস. এম. তানভীর উল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাটের ইন্সপেক্টর রুবেল রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

এএন