আটঘরিয়ায় ৩৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:০৬ পিএম
আটঘরিয়ায় ৩৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

পাবনার আটঘরিয়ায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মানবিক সহায়তা কেন্দ্রের সৌজন্যে প্রাপ্ত উপহারের খেজুর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৩৭টি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১৪৪ প্যাকেট খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলার জন্য মোট ১৮ কার্টুন খেজুর বরাদ্দ পাওয়া গিয়েছিল। প্রতি কার্টুনে ৮ প্যাকেট করে মোট ১৪৪ প্যাকেট খেজুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্তের স্বাক্ষরিত তালিকা অনুযায়ী এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় খেজুর প্রাপ্ত প্রতিষ্ঠানের তালিকা নিচে দেওয়া হলো:

মাছপাড়া ইউনিয়ন (৮টি): নওদাপাড়া তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ্ব মমতাজ উদ্দিন সোলেমানিয়া হাফিজিয়া মাদ্রাসা, নাদুরিয়া ভূইয়া বাজার হাফিজিয়া কওমি মাদ্রাসা, রোকনপুর আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, পারখিদিরপুর বাহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, আর বি বাজার এমদাদিয়া হাফেজিয়া মাদ্রাসা, ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসা এবং দারুল কুরআন আফিয়া নিয়ামত মহিলা মাদ্রাসা।

চাঁদভা ইউনিয়ন (৪টি): সরাবাড়িয়া গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা, বেরুয়ান হাফিজিয়া মাদ্রাসা, ভরতপুর আল-মদিনা শিশু সদন এবং মিয়াপাড়া মালেকা রফিক হাফিজিয়া মাদ্রাসা।

দেবত্তোর ইউনিয়ন (৬টি): জেজিএমসি জহুরা খাতুন হাফেজিয়া মাদ্রাসা, মতিঝিল সুফিয়া হাফিজিয়া মাদ্রাসা, গোড়রী হযরত আবু বকর (রা.) হাফিজিয়া মাদ্রাসা, পুস্তিগাছা হাফিজিয়া মাদ্রাসা, পাটেশ্বর হাফেজিয়া মাদ্রাসা এবং মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা।

একদন্ত ইউনিয়ন (৭টি): চৌবাড়িয়া বায়তুল আমান শিশু সদন, চাচকিয়া দারুস সালাম এতিমখানা, কদিম বকদি সোবহানিয়া কওমি মাদ্রাসা, একদন্ত বারইপাড়া ঘাটপাড়া ফুরকানিয়া মাদ্রাসা, কদম বগদি হাফিজিয়া মাদ্রাসা, গোপালপুর হাফেজিয়া মাদ্রাসা এবং চান্দাই গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা।

লক্ষ্মীপুর ইউনিয়ন (৬টি): যাত্রাপুর বাইতুল শরীফ হাফিজিয়া মাদ্রাসা, কৈজুরী গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা, লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা, বা ঐকোলা গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা, গারুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং রাজাপুর হাফেজিয়া মাদ্রাসা।

আটঘরিয়া পৌরসভা (৬টি): জামিয়া রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, আল-আমিন শিশু সদন, কন্দপপুর ও রামচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা, ধলেশ্বর দাখিল মাদ্রাসা ও এতিমখানা, সাহাপাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং রুস্তমপুর হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা কওমি মাদ্রাসা।

পবিত্র রমজান মাসের প্রাক্কালে সৌদি সরকারের এই উপহার পেয়ে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

জেএইচআর