আগামী ২৬ মার্চ দিনাজপুরে খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “বিগত দিনে দেশের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল। বিএনপি সরকার জনগণের সেবা করার জন্য রাজনীতি করে। জনগণ যে আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে, সেই মোতাবেক আমাদের সকলকে জনগণের জন্য কাজ করতে হবে।”
বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ৩টায় কালুখালী উপজেলা পরিষদের উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশরাত জাহান উম্মন, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা এবং অন্যান্য অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যানগণ।
সভায় কালুখালী উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা তাঁদের দপ্তরের চলমান কার্যক্রম, সেবার মান উন্নয়ন এবং মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যে ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, তা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন