গোয়ালন্দে বৈদ্যুতিক চোরাই মালামালসহ একজন গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:১৫ পিএম
গোয়ালন্দে বৈদ্যুতিক চোরাই মালামালসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক চোরাই মালামালসহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁ’র ছেলে মোঃ মহসিন খাঁ (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ রোববার রাত ৩টা ৪০ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ওয়ার্ড কিয়াম উদ্দিন মোল্লাপাড়ার সালাম মোল্লার বাড়ির সামনে মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ সাব-জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ লাইনে স্থাপিত পাকা বিদ্যুতের খুঁটি হইতে চুরিকৃত বুশিংয়ের নাট ও বল্টু ৩টি, এইচটি ওয়ারিংয়ের ৭ মিটার তার, কৃত্রিম হটস্টিক, ছোট পকেট চাকু, কাটিং প্লায়ার ১টি, পোল ক্লাইম্বিং রড ৩টি এবং ১টি সিম্ফনি বাটন মোবাইলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এএন