গোয়ালন্দ পৌরসভায় ঈদ উপলক্ষে ৪৬২৫ জন পেলেন ভিজিএফের চাউল

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৫৩ পিএম
গোয়ালন্দ পৌরসভায় ঈদ উপলক্ষে ৪৬২৫ জন পেলেন ভিজিএফের চাউল

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় গোয়ালন্দ পৌরসভা চত্বরে ৪ হাজার ৬২৫ দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, সচিব মো. হেমায়েত হোসেন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এএন