রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র অপর দিক থেকে আশা ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। গাড়ি দুইটি আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ইদ্রিস পাটোয়ারীর ছেলে ট্রাকচালক মাহেন্দ্র যাত্রী সোবহান পাটোয়ারী (৪৫) ও ঢাকার ধামরাইয়ের নাংরাইল গ্রামের সরলের ছেলে ট্রাকের চালকের সহকারী স্বপন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে সামনে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র কে অপর দিক থেকে দ্রুত গতির ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র যাত্রী সোবহান পাটোয়ারী ও অপর ট্রাকের সহকারী স্বপন সড়কে ছিটকে । এসময়।এসময় গায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠে গেলে তারা দুইজনই গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মাহেন্দ্র আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন