রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বরাট একতা ক্লাবের উদ্যোগে প্রবাসী ও স্থানীয় সদস্যদের অর্থায়নে ৫ শতাধিক রোজাদারের মাঝে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে দোয়া মাহফিল শেষে সন্ধ্যায় সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
এ সময় ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে প্রবাসে ও দেশে অবস্থানরত ব্যক্তিদের এবং এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন