দেশের জ্বালানি খাতের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
আগামী ৭ এপ্রিল প্রকল্পের প্রথম ইউনিটের আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সবকিছু ঠিক থাকলে, আগামী জুলাই মাসের মধ্যেই এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর অধীনে কর্মরতদের ছুটি বাতিল করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক জাহিদুর রহমান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন