মানিকগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:৪৭ পিএম
মানিকগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কাফাটিয়া বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালিরটেক বাজারে দেবনাথ ট্রেডার্সকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযানের নেতৃত্ব দেন।

আসাদুজ্জামান রুমেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। অভিযানে এনএসআই কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাজারে অবৈধভাবে তেল মজুদ করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় ঠেকাতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর