২৯৮ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৭:২৯ পিএম
২৯৮ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-৩ ও র‌্যাব-২ (মগবাজার, ঢাকা) ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফাতাংটারি এলাকায় অভিযান চালিয়ে ২৯৮ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী মোকছেদকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত শনিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোকছেদ দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জব্দকৃত এসকাফসহ থানায় হস্তান্তর করা হয়।

এএন