পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু সনাতন মেয়েকে বিবাহ করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন পিতা মো. আজগর আলী সরদার।
রোববার পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। মো. সজল আলী সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের মো. আজগর আলী সরদারের একমাত্র সন্তান।
হলফনামায় মো. আজগর আলী সরদার উল্লেখ করেন, “আমার পুত্র মো. সজল আলী সরদার ০৯/০২/২০২৬ ইং তারিখে নোটারি পাবলিক পাবনা, বাংলাদেশে হলফনামা সম্পাদন করে কুমারী আরতি রাণী (পিতা: শ্রী সরগেন মন্ডল, মাতা: শ্রীমতি শেফালী মন্ডল, সাং-গোলচত্তর, সাহাপুর, ঈশ্বরদী, পাবনা) কে বিবাহ করেছে। কিন্তু বিবাহের পূর্বে ০১/০২/২০২৬ ইং তারিখে নোটারি পাবলিক পাবনা হতে ১৫৪৯০ স্মারক অনুযায়ী হলফনামা সম্পাদন করে নিজ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেছে।”
তিনি হলফনামায় আরও উল্লেখ করেন, “আমার ঔরষজাত সন্তান মো. সজল আলী ওরফে সজল সরদার ইসলাম ধর্ম ত্যাগ করে নতুন হিন্দু (সনাতন) নাম – সজল সরকার রেখেছে। অতএব, আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে, অন্যের কোনো প্ররোচনায় নয়, আমার সকল প্রকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বা জমি থেকে উক্ত সন্তানকে ত্যাজ্য করছি। আমার মৃত্যুর পর সে কখনও আমার কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির অংশীদার হবে না। এই হলফনামার মাধ্যমে মো. সজল আলী ওরফে সজল সরদারকে আমার সকল সম্পত্তি থেকে ত্যাজ্য করা হলো। ভবিষ্যতে সে কখনও আমার স্থাবর বা অস্থাবর সম্পত্তির দাবি করতে পারবে না, এবং করলেও তা আইনত গ্রহণযোগ্য হবে না।”
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন