ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১১:৪৪ এএম
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

ঝালকাঠিতে শ্মশানঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রাথমিকভাবে ১৩ থেকে ১৬টি ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা প্রস্তুত করা হয়েছে।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও কম্বল বিতরণ করেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

জেলা প্রশাসক জানান, মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানসহ ঝালকাঠি জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এএন