হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি শোয়েব, সাধারণ সম্পাদক সেলিম 

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:২৯ এএম
হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি শোয়েব, সাধারণ সম্পাদক সেলিম 

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর, সহ-সাধারণ সম্পাদক দৈনিক প্রভাকরের নির্বাহী সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, কোষাধ্যক্ষ ৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজ জেলা প্রতিনিধি বদরুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম।

কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ইউএনবি ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, সাবেক সভাপতি চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি টিপু চৌধুরী, দৈনিক খবর জেলা প্রতিনিধি নূরুজ্জামান ভূইয়া মামুন, দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি নূরুল হক কবির এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা টিভি জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী।

এএন