দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার অঙ্গীকার যুবকের

মো. আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৩৩ পিএম
দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার অঙ্গীকার যুবকের

ছাগল বিক্রির টাকা জুয়া (তাস) খেলে হারিয়ে দুধ দিয়ে গোসল করে এ পথ থেকে ফিরে আসার অঙ্গীকার করেছেন এক যুবক। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসক্ত ছিলেন তিনি। 

মঙ্গলবার দুপুরে উপজেলার মহিপুর সরকারি কলেজ গেটের সামনে আর কখনও জুয়া খেলবেন না এমন প্রতিজ্ঞা করে  ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃত জাহিদুল ইসলাম (৩৫) এ ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জাহিদুল বিভিন্ন হাটবাজারে ছাগল কেনাবেচার ব্যবসা করে সংসার চালাতেন। মঙ্গলবার পাঁচবিবি হাটে ছাগল বিক্রি করেন তিনি। পরে বাড়িতে না গিয়ে বাঁশঝাড়ে তাস খেলতে যোগ দেন অন্যদের সঙ্গে। খেলায় ছাগল ব্যবসার সব টাকা হারিয়ে নিজের ভুল বুঝতে পারেন।

জাহিদুল বলেন, “আমার মতো যারা বড়লোক হওয়ার স্বপ্নে জুয়া বা তাস খেলায় আসক্ত, তাদেরও উচিত এ পথ থেকে ফিরে আসা। কারণ জুয়া খেলে কেউ কখনও নিঃস্ব ছাড়া বড়লোক হতে পারেনি।”

এএন