চাঁদপুরে জ্বালানি তেলের মজুদ হিসাব গরমিলসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জ্বালানি তেলের মজুদের হিসাব গরমিল থাকায় মেসার্স সেলিম ব্রাদার্সের মালিককে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা যথাযথভাবে উল্লেখ না করার অপরাধে সেবা এগ্রো কেমিক্যালসের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন