র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৫৩ পিএম
র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর বিভাগজুড়ে র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাবের ফাঁদে আটকা পড়ছেন মাদক ব্যবসায়ীরা। উদ্ধার করা হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মঙ্গলবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে ৮৪ বোতল ফেনসিডিল এবং ৬৫ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী মহসিনকে গ্রেপ্তার করা হয়। সে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার আবুল হোসেনের ছেলে।

র‌্যাবের অপর একটি দল একই সময় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর নানকর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন ও আজিমা বেগমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

এএন