কোনাবাড়ীতে জ্বালানি তেল মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৫২ পিএম
কোনাবাড়ীতে জ্বালানি তেল মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরের কোনাবাড়ীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

অভিযানে মেসার্স তামিম এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা এবং মেসার্স আলী ফিলিং স্টেশনকে ৬ হাজার ৫৪৬ লিটার তেল মজুদ রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

এএন