হবিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:০৬ পিএম
হবিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

হবিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন হবিগঞ্জ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং সার্ভেইলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে প্রথমেই ৬ মাসের ঊর্ধ্বে শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিশুদের অভিভাবকরাও।

এএন