হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।
তিনি বলেন, আজ থেকে সারা দেশের ন্যায় গোয়ালন্দ উপজেলাতেও হামের টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত এই উপজেলায় ১৬ হাজার ৪৬৬ শিশুর মাঝে হামের টিকা প্রদান করা হবে। আজ প্রথম দিনে উপজেলার ৮টি ও হাসপাতালের ১টি সহ মোট ৯টি কেন্দ্রে ৭০৩ জন শিশুর মাঝে হামের টিকা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এই উপজেলায় দুটি চরাঞ্চলসহ দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের টিকাদানে আমাদের একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এদিকে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন