মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। চাঁদপুর জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ৩০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭ জন, ভোকেশনাল ১ হাজার ৭৫৮ জন এবং দাখিল ৭ হাজার ১৯১ জন।
সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, আট উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র ৪৫টি। দাখিল পরীক্ষার কেন্দ্র ১৯টি এবং ভোকেশনাল কেন্দ্র ১০টি।
সদর উপজেলায় পরীক্ষা কেন্দ্র ৬টি, ফরিদগঞ্জে ৬টি, হাজীগঞ্জ উপজেলায় ৯টি, শাহরাস্তি উপজেলায় ৬টি, হাইমচরে ১টি, কচুয়া উপজেলায় ৬টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩টি এবং মতলব উত্তর উপজেলায় ৭টি। দাখিল পরীক্ষার জন্য সদরে কেন্দ্র ৪টি, ফরিদগঞ্জে ৩টি, হাজীগঞ্জে ৩টি, শাহরাস্তিতে ২টি, কচুয়ায় ৩টি, মতলব দক্ষিণে ২টি, মতলব উত্তরে ১টি ও হাইমচরে ১টি। ভোকেশনাল কেন্দ্র ৮ উপজেলায় ৮টি এবং হাজীগঞ্জ ও কচুয়ায় ২টি করে মোট ১০টি।
উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, চাঁদপুর সদরে এসএসসি পরীক্ষার্থী ৪ হাজার ৮৫১ জন, দাখিল ৯৭৮ জন, ভোকেশনাল ২৬৬ জন। ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৯০৬ জন, দাখিল ১ হাজার ৫৯৯ জন, ভোকেশনাল ১৫৩ জন। হাইমচরে এসএসসি পরীক্ষার্থী ৫৭৩ জন, দাখিল ৩২১ জন ও ভোকেশনাল ১৬৮ জন। হাজীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৯৮১ জন, দাখিল ১ হাজার ১৭১ জন, ভোকেশনাল ৪৫৪ জন। শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৮৩৩ জন, দাখিল ৭৫৮ জন ও ভোকেশনাল ৬৫ জন। কচুয়ায় এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১০৫ জন, দাখিল ১ হাজার ৩৫৫ জন ও ভোকেশনাল ২৩২ জন। মতলব উত্তরে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৭৩৩ জন, দাখিল ৪৭৪ জন ও ভোকেশনাল ২৩৪ জন। মতলব দক্ষিণে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৮২৫ জন, দাখিল ৫৩৫ জন এবং ভোকেশনাল ১৮৬ জন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন