ফেনীতে হজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে আনসারী ট্যুরস অ্যান্ড হজ্ব কাফেলার উদ্যোগে হজযাত্রীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আনসারী ট্যুরস অ্যান্ড হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন আনসারীর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল হান্নান খন্দকারের সঞ্চালনায় কর্মশালায় হজের ধারাবাহিক বর্ণনা, মাসায়েল ও নিয়মাবলী বিষয়ে বিশদ আলোচনা করেন মাওলানা আবুল হাসনাত।
আলোচনা করেন শহরের হযরত আবু বকর (রা.) জামে মসজিদের খতিব মাওলানা জাফর আহমেদ, বসুরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ, মুনির উদ্দিন ভূঁঞা দারোগা বাড়ী জামে মসজিদের খতিব মুহাম্মাদ সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী ও আল হাদায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল, ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রিন্সিপাল এম মামুনুর রশীদ, রাজনৈতিক ব্যক্তিত্ব জিল্লুল্লাহীল বাকী আফলাতুন, মো. নজরুল ইসলাম কামরুল, সাংবাদিক মুহাম্মদ মিজানুর রহমান, হাবিব মিয়াজীসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় হজযাত্রী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন