রুয়েটে সিএসই বিভাগের পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ২, ২০২৬, ০৫:৪৮ পিএম
রুয়েটে সিএসই বিভাগের পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সিএসই বিভাগের সেমিনার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

নবীন পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বর্তমান সময়ে গবেষণার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে রুয়েটকে কিউএস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যেতে হবে।

তিনি শিক্ষার্থীদের মানসম্মত গবেষণার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সিএসই বিভাগ সূত্রে জানা গেছে, এবারের পোস্টগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য মোট ১০৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাতালিকা অনুযায়ী চূড়ান্তভাবে ২১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহিদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর