বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়। এতে আহ্বায়ক করা হয়েছে ইসমাইল পাটোয়ারীকে এবং সদস্য সচিব হয়েছেন মো. জিয়াউর রহমান সোহাগ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী। তিনি বলেন, এর আগে ২০১৮ সালে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটিতে সভাপতি ছিলেন ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন তিনি নিজেই।
চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী; সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্স এবং সদস্য সচিব মো. জিয়াউর রহমান সোহাগ।
সংগঠনের কেন্দ্রীয় সংসদ আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন