নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:১৫ পিএম
নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জে হকার পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ে হকার বসার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এ স্মারকলিপি প্রদান করেন হকাররা। এর আগে চাষাড়ার শহীদ মিনার থেকে হকারদের বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শত শত হকার ও তাদের পরিবারের সদস্যরা মিছিলে অংশগ্রহণ করেন। তারা পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ে বসার দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

হকার নেতৃবৃন্দ বলেন, পুনর্বাসন না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে। তাই পুনর্বাসন না হওয়া পর্যন্ত বিকাল পাঁচটা থেকে হকার বসার সুযোগ দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে হকার পুনর্বাসনের দাবি জানান তারা।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত হকার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা হকার উচ্ছেদের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

এএন