শিবপুরের অপ্সরা ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:০১ পিএম
শিবপুরের অপ্সরা ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীর শিবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নানা অনিয়মের অভিযোগে ‘অপ্সরা ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশুদ্ধ খাদ্য আদালতের বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্র জানায়, শিবপুর উপজেলার খাসহাওলা গ্রামে অবস্থিত ওই খাদ্য উৎপাদনকারী কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর প্রথম শ্রেণীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে জেলা নিরাপদ খাদ্য আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কারখানার ভেতরে নোংরা পরিবেশ ও খাদ্য সুরক্ষার নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নরসিংদী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএইচআর