স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থায় অনেক রকমের রিফর্মমূলক কাজ শুরু করে দিয়েছি। সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি আমরা। বিশেষ করে হাসপাতালের দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে স্বাস্থ্যসেবার হালচিত্র পর্যালোচনার অংশ হিসেবে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি শিশু বিভাগের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ৭০টি বেডের বিপরীতে বর্তমানে রোগী থাকছে ৮৭৫ জন, যা কোনোমতেই সহজ নয়। তারপরও চিকিৎসক ও সেবিকারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের জন্য যে পরিমাণ হেডবক্স প্রয়োজন, তার সংকুলান না থাকায় প্রাথমিকভাবে সরকারি ভাবে ২০টি হেডবক্স প্রদান করা হয়েছে। চিকিৎসকদের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে আরও বাড়ানো হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন