ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে।
বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন আলী জানান, রাত প্রায় ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইন দেবে যাওয়ায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেন খুলনা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন