অর্থপাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবায়ের রহমানের পদত্যাগ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ীর পাংশা বাজারে ইসলামী ব্যাংকের নিচে মাহমুদ প্লাজার সামনে ব্যাংকের গ্রাহক ব্যানারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাংশা উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশীদ, পাংশা পৌর জামায়াতের সেক্রেটারি খোন্দকার আব্দুল হালিম, পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন-দাবি মানা না হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন