পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পোরশা উপজেলার অসহায় ও দুস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ আর্থিক সহায়তা স্বহস্তে বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সিনিয়র সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী, পোরশা থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম, এলজিইডির প্রকৌশলী এ. এম. এন. সুলতানুল ইমাম, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মনিরুল ইসলাম ও আব্দুল জব্বারসহ ছয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এছাড়া সহায়তা গ্রহণকারী উপকারভোগীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন