মধুপুরে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা বিতরণ

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:৪৩ পিএম
মধুপুরে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা বিতরণ

“গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ”- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে টাঙ্গাইল-৩ রিজিওনের গারোবাজার এরিয়া অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ ও মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের পুষ্টির মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা মো. বাকিউর রহমান, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন AAM (Progoti) এবং BM (Dabi)।

প্রশিক্ষণ পর্ব শেষে ২৮ জন SK/SS (Lead generation)-এর মাঝে উন্নত জাতের ৩৮০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। টেকসই উন্নয়নে ব্র্যাক সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জানান ব্র্যাকের কর্মকর্তারা।

এএন