বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৮:২৪ এএম
বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবির তথ্য অনুযায়ী, শনিবার রাত পৌনে ৯টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চালানোর সময় দুই সন্দেহভাজন ভারতীয় নাগরিককে চিহ্নিত করে টহলদল। তাদের থামার নির্দেশ দেওয়া হলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।

এ সময় আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এতে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।

ঘটনার পর বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রমও চলমান রয়েছে।

এএন