বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে ১৪ দিনব্যাপী ‘নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বারির সেমিনার রুমে এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেপি প্রোগ্রাম ডাইরেক্টর পার্টনার (বারি অঙ্গ) ড. জগদীশ চন্দ্র বর্মন।
১৪ দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণটি সফলভাবে সমন্বয় করেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিজানুর রহমান।
এই প্রশিক্ষণে বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বারির এই গুরুত্বপূর্ণ কর্মশালাটিতে অর্থায়ন করেছে পার্টনার প্রকল্প।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন