শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় হাফেজ নিহত

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৯:১৮ পিএম
শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় হাফেজ নিহত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় হাফেজ মো. ইসমাঈল হোসেন (৪২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার উপজেলার ওয়ারুক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ইসমাঈল হোসেন উপজেলার ছেঙ্গাচোল গ্রামের মজুমদার বাড়ির আব্দুল জলিল মজুমদারের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়দের দাবি, বেপরোয়া ও ওভারলোড বালু ও মাটিবাহী ড্রাম ট্রাক চলাচলের কারণে এলাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে শাহরাস্তি মডেল থানা।

এএন