কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

‎পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৩৪ পিএম
কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পিরোজপুর সদর উপজেলার ৮৮ নম্বর খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. সাদ্দাম হোসেন এবং সহ-সভাপতি হিসেবে এনামুল হক নির্বাচিত হয়েছেন।

‎বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) মোল্লা নজরুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

‎কমিটি গঠন প্রক্রিয়ায় অভিভাবক সদস্য মাহমুদা বেগম সভাপতি পদে মো. সাদ্দাম হোসেনের নাম প্রস্তাব করেন। উপস্থিত সব সদস্য কণ্ঠভোট ও সর্বসম্মত সমর্থনের মাধ্যমে তাঁকে সভাপতি নির্বাচিত করেন। পরে সহ-সভাপতি পদের জন্য মো. লিয়াকত আলী এনামুল হকের নাম প্রস্তাব করলে তা উপস্থিত সবার সম্মতিতে অনুমোদিত হয়।

‎সভায় সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বেবী বড়াল, জিন্নাত আরা, মো. লিয়াকত আলী, মো. লুৎফর রহমান, মো. কাজী মনিরুল ইসলাম, মিতা দাস, ঝর্না বেগম, মাহমুদা বেগম, নাজমুন নাহার এবং মো. নূরুল ইসলাম।

‎নবগঠিত কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিবেশের অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

‎স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক মহল ও শিক্ষকেরা বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন কমিটির যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে।

জেএইচআর