রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে ওই ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুকসহ ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা।
জোন অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
বিজিবির বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম গুড় এবং ১ কেজি চিড়া।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন