দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৫:১০ পিএম
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

বিশ্বকাপ উন্মাদনায় এবার সাতক্ষীরার শ্যামনগরে মইনুল ইসলাম নামে এক ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থক দলে যোগদান করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি পরে এই ঘোষণা দেন তিনি। এ সময় আর্জেন্টিনা দলের শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

মইনুল ইসলাম মুন্সিগঞ্জ মোটরসাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক।

এ সময় মইনুল ইসলাম জানান, আমি বুঝতে শেখার পর থেকেই ব্রাজিলের সমর্থন করে এসেছি। বর্তমানে ব্রাজিলের খেলার মান কমে যাওয়ায় সমর্থন ত্যাগ করেছি এবং আর্জেন্টিনার ধারাবাহিক জয় ও তাদের পরিচ্ছন্ন ক্রীড়া প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থক দলে যোগদান করেছি।

আর্জেন্টিনা দলের সমর্থক জামাল হোসেন জানান, ব্রাজিল দল ত্যাগ করে বড় ভাই মইনুল ইসলাম আর্জেন্টিনার সমর্থক দলে যোগদান করায় আমরা তাকে অভিনন্দন জানাই।

এএন