জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সিভিল সার্জন আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোমিন ফকির, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম, জুলাই যোদ্ধা এম এ হাসান, ফিরোজ, আবু সাঈদ, মোরসালিন এবং শহীদ বিশালের মা বুলবুলি বেগম।
আলোচনা সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন ও আয়েশা সিদ্দিকা তাওহীদাসহ সরকারি সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের অসামান্য আত্মত্যাগ ও সাহসিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদদের এই আত্মত্যাগ এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন