জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হারে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান সুদের হার ও শর্ত বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (৬ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরে দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে তা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, একই হার ও শর্ত আগামী জুলাই থেকে ডিসেম্বর মেয়াদেও বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ বিষয়ে গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের ভিত্তিতেই কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত থাকায় নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ের মধ্যে সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীরা আগের মতোই বিদ্যমান হারে মুনাফা পাবেন। পাশাপাশি সঞ্চয় স্কিমের বর্তমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন