দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমান রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন বা ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। সেই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ gold ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার। ৪ দিনের ব্যবধানে গ্রস ও নিট-উভয় পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয়। সাধারণত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে এই নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। সম্প্রতি প্রবাসী আয়ে রেকর্ড গতি আসায় রিজার্ভের পালে নতুন হাওয়া লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন