স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিটের কার্যকরী পরিষদ ২০২৬ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহম্মেদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্ময় আহমেদ।
বুধবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর -২০২৫ অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি রাসেল ভূইয়া নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক জেসমিন রহমান, অধ্যাপক সামিনা হক, রণক জাহান, ড. সিকান্দার আলী ভূঁইয়া, শাহনাজ কাওসার পপি ও জান্নাতুল ফেরদৌসী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান, ঢাকা উত্তর জোনের সভাপতি মো. শিহাব শারার, সাধারণ সম্পাদক সায়ফিন আহমেদ ফিরোজসহ বিভিন্ন ইউনিটের উপদেষ্টা, দায়িত্বশীল ও কর্মীরা।
নতুন কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন-
- সহ-সভাপতি: ফাহিম রাইয়ান, হাসিবুল ইসলাম।
- সহ-সাধারণ সম্পাদক: মো. তাফসিরুল হক।
- সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার শামীম।
- সহ-সাংগঠনিক সম্পাদক: হামিদা আক্তার হাসি।
- কোষাধ্যক্ষ: নাজিম মাঝি।
- দপ্তর সম্পাদক: মাহফুজ আরমান।
- প্রচার ও প্রকাশনা সম্পাদক: শিহাব আলী।
- তথ্য ও বিষয়ক সম্পাদক: জাহিদ হাসান সাজ্জাদ।
- নির্বাহী সদস্য: জিন্নাতুন জাহান, রাকিবুল হাসান সজীব, ইমরান হোসাইন সাগর, ফিরোজা আক্তার রুপা ও পায়েল রানা।
- জোনাল প্রতিনিধি: গত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান।
নবনির্বাচিত সভাপতি তানজীর আহম্মেদ বলেন, ঢাকায় চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের পাশে দাঁড়ানো এটা শুধু দায়িত্ব নয়, আমাদের নৈতিক অঙ্গীকার। বাঙলা কলেজ ইউনিট সেই প্রতিশ্রুতিকে সবসময় সামনে রেখেই কাজ করেছে। আগামী দিনে আমরা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, জরুরি রক্তসংগ্রহ ব্যবস্থা আরও আধুনিক করা এবং ক্যাম্পেইনের পরিধি বাড়ানোর উদ্যোগ নেব। ইনশাআল্লাহ, সব সদস্যকে সাথে নিয়ে ইউনিটকে আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে চাই।
সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ বলেন, আমার কাছে বাঁধন শুধু একটি সংগঠন নয়। এটি এমন একটি পরিবার, যেখানে সবাই একে অপরের বিপদে ছুটে যায়। রক্তের প্রয়োজন মানে মানুষের প্রাণের প্রয়োজন, আর সেই ডাকে সাড়া দিতে পারাটা আমাদের জন্য গর্বের বিষয়। সকলের সহযোগিতায় বাঙলা কলেজ ইউনিটকে দেশের সেরা ইউনিটগুলোর একটি হিসেবে গড়ে তুলতে চাই।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সরকারি বাঙলা কলেজের বাঁধন ইউনিট নিয়মিতভাবে রক্তদানের কর্মসূচি পরিচালনা করে আসছে। চলতি বছর নভেম্বর পর্যন্ত সংগঠনটি প্রায় ২,৪৩২ ব্যাগ রক্ত সংগ্রহ ও প্রদান করেছে বলে ইউনিট সূত্রে জানা গেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন