প্রশ্নপত্র ফাঁস রোধে বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনে কঠোর শাস্তির বিধানও রয়েছে।
বুধবার সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, নকল ও প্রশ্নপত্র ফাঁসের পরিবেশ থেকে বের হয়ে একটি ন্যায়সংগত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয় বা উদ্বেগ ছাড়াই সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৪৮ হাজারের বেশি ছাত্রী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি।
মাহদী আমিন শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই। তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন