যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৪৫ পিএম
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি ব্যবহার করছে।

রোববার ভোরে আগুন লাগার পরপরই জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত পদক্ষেপের ফলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়্যাল এয়ার ফোর্সের কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

তবে ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর সরঞ্জাম বা স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এম জি