পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
বুধবার এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি হঠাৎ দুর্ঘটনায় পড়ে। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার সময় বিমানটিতে থাকা দুই পাইলটই দ্রুত পদক্ষেপ নিয়ে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। ফলে তারা অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন