দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। নির্ধারিত সময়ের তুলনায় এক বছরেরও বেশি বিলম্বের পর সংস্থাটি যাত্রী পরিবহন কার্যক্রমে যুক্ত হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে রিয়াদ থেকে লন্ডনের উদ্দেশে রিয়াদ এয়ারের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়ন করে। বিমানটি সংস্থাটির স্বতন্ত্র সাদা ও হালকা বেগুনি রঙের নকশায় সজ্জিত ছিল।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন দ্বিতীয় বিমান সংস্থা হিসেবে ‘রিয়াদ এয়ার’ এর লক্ষ্য হলো রাজধানী রিয়াদকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
মূল পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালেই সংস্থাটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে বোয়িং বিমানের সরবরাহে বিলম্ব, উৎপাদন ও নিরাপত্তা-সংক্রান্ত জটিলতার কারণে যাত্রা পিছিয়ে যায়।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন