মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০১:০৪ পিএম
মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ৩ ভারতীয় নাবিক নিহতের এই খবর নিশ্চিত করেছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত নাবিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে ওমান উপকূলের ওই তেলবাহী জাহাজে আর কোনো ভারতীয় নাগরিক আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উদ্বেগজনক এই হামলার পর ওমান ও এডেন উপসাগরীয় এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
এএন