বিশ্ববাজারে জ্বালানি তেলের দরে টানা পতন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৪৭ পিএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দরে টানা পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ কারিগরি আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা আরও জোরালো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সবশেষ তথ্যে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১.০২ শতাংশ কমে ৭০.৮৪ মার্কিন ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৬৭.৭৫ মার্কিন ডলারে লেনদেন হচ্ছে।

এর আগের লেনদেন সেশনেও ব্রেন্ট ক্রুড ও WTI-উভয় ধরনের জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছিল। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

এম জি